ঝালকাঠিতে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলার শাখার আয়োজনে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি সরকারী কলেজ হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দিন ও বরিশাল জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম সাইফী।
কুরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।