ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অজ্ঞাত বন্য প্রাণীর আক্রমণ- আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ১২ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে অজ্ঞাত বন্য প্রাণীর আক্রমণ- আহত ৩০
অজ্ঞাত বন্যপ্রাণী। ছবি: ডেইলি বাংলাদেশ

‎সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় অজ্ঞাত একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন।  আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয়েছে । এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক  বিরাজ করছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই অজ্ঞাত প্রাণীটি বিভিন্ন স্থানে মানুষের ওপর আক্রমণ চালায়। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন । তবে প্রাণীটি আসলে কী—হায়না, নাকি অন্য কোনো বন্য প্রাণী, তা এখনো  ভুক্তভোগীরা কেউ নিশ্চিত হতে পারেনি। প্রাণীটির আক্রমণের ভয়ে রাতে  অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না  । বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।

‎ভুক্তভোগ ও পরিবারগুলো পক্ষ থেকে দ্রুত পুলিশ ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে প্রাণীটির পরিচয় শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!