[ দেশজুড়ে ]
হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় হলুদ সাংবাদিকতা বন্ধ, অনলাইন জুয়া ও সংঘবদ্ধ অপরাধীচক্রের তৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যানজট নিরসন, আলোচিত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপঅধিনায়ক, সরকারি দুটি কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!