ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৬, ২ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক, প্রখ্যাত ছড়াকার ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক (৭০) মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রায় পাঁচ দশক ধরে ইত্তেফাকে কাজ করেছেন। প্রথমে মহকুমা প্রতিনিধি ও পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাশাপাশি আমাদের সময়ে নিয়মিত ছড়া লিখতেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি ছড়াকার হিসেবেও সুবীর বসাকের বিশেষ পরিচিতি ছিল। সমকালীন ছড়াকার হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেন তিনি। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। এ ছাড়া তিনি কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ কে নাছিম খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামানসহ সাংবাদিক সমাজের নেতারা।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!