[ দেশজুড়ে ]
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
সংগৃহীত ছবি
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে মহাসড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
এর আগে সকালে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
অন্যদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!