মাদারগঞ্জে শতদল সমবায় সমিতির টাকা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু
জামালপুরের মাদারগঞ্জ থানার ভল্ট থেকে শতদলের ৯৯ লাখ টাকা উত্তোলন করে গ্রাহকদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে। শতদল সমবায় সমিতির মোট ৩২ হাজার ৪শ ২৪ জন গ্রাহক রয়েছে।
গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাঁদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে প্রতি লাখে ৫% করে টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকেরা। এছাড়া জেলা সমবায় দপ্তর সূত্র বলছে , মাদারগঞ্জের আরো ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অনেক ত্যাগ তিতিক্ষা আর আন্দোলন, সংগ্রাম, লড়াই, মানববন্ধন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বহুল আলোচিত ২৭টি সমবায় সমিতির ১টি সমবায় সমিতি শতদল। শতদলের টাকা মাদারগঞ্জ মডেল থানার ভল্টে জমাকৃত টাকা শতদল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রায় ৯৯ লাখ টাকা গ্রাহকদের ফেরত দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১ অক্টোবর-২৬ সকালে সমিতির গ্রাহক মাজেদ ইসলামকে টাকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।প্রাথমিক পর্যায়ে মাদারগঞ্জ পৌরসভা ও ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে। যেসব গ্রাহকের আমানত ৩ লাখ টাকার নিচে, তাঁদের জমার ৫ শতাংশ হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
একটি সূত্রে জানা যায়, যে সকল সদস্যের ৩ লাখ টাকার বেশি আমানতকারীরাও পর্যায়ক্রমে টাকা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার তাঁদের টাকা বিতরণ করা হয়নি।এরই মধ্যে মাদারগঞ্জের ঝালুপাড়া এলাকার গ্রাহক শ্রীমতি রুপসী তাঁর জমা থাকা ২ লাখ টাকা থেকে ৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা ফেরত পেয়েছেন।
এ সময়ে গ্রাহকদের মাঝে টাকা বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, বহুল আলোচিত শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুঞ্জরুল ইসলাম মুসা, অর্থ উদ্ধার কমিটির প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান মোখলেস, আহ্বায়ক মমতাজুর রহমান, সদস্য সচিব মাফিদুল, সদস্য রকিবুল ইসলাম ও আব্দুর রহিম সোনা মোল্লাসহ সংশ্লিষ্টরা।
মাদারগঞ্জে বহুল আলোচিত সকল সমবায় সমিতির মোট গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন। গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাঁদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাকশ্রমিক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। আমানতের টাকা ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
গত ২৭ সেপ্টেম্বর তাঁরা মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন। এর পরই শতদল সমবায় সমিতির থানার ভল্টে থাকা অর্থ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে পৌরসভা ও বালিজুড়ী ইউনিয়নের ৩ লাখ টাকার নিচে আমানতকারীদের ৫ শতাংশ হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের গ্রাহকদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে। তবে ৩ লাখ টাকার বেশি আমানতকারীদের অর্থ ফেরতের সময়সূচি এবং তাঁদের জমার বাকি অংশ কীভাবে ও কখন পরিশোধ করা হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে এখনও অপেক্ষা রয়েছে।
সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত টাকা উদ্ধার সহায়ক কমিটি সূত্রে জানা যায়, আগামী কাল সকাল ৯ টায় আবারও গ্রাহকদের মাঝে টাকা বিতরণ শুরু করা হবে এবং এ বিষয় টি অব্যাহত থাকবে।
.png)