ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘাইছড়িতে অস্ত্র ও গুলি জব্দ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাঘাইছড়িতে অস্ত্র ও গুলি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) মারিশ্যা জোন অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে টিএনটি কলোনি মোড় সংলগ্ন পাহাড়ি এলাকায়  অভিযান চালায়। 

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে।

Advertisement

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!