ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস ও সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা কসমেটিকস ও ট্রলির মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!