পাকুন্দিয়ায় আ’লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ঢাকাসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
.png)
পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন।
সমাবেশে এড. মো. জালাল উদ্দীন আওয়ামীলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদ জানান। তিনি আওয়ামীলীগকে উদ্দেশ্যে করে বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা এসব সন্ত্রাসী কর্মকান্ড করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছুই করতে পারবেন না। মনে রাখবেন, আপনারা গুপ্তভাবে যেসব সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন— সমস্ত কর্মকান্ডের ভিডিও ফুটেজ ও তথ্য আমাদের কাছে আছে। এর বিচার একদিন হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস সাত্তার, এমদাদুল হক মাসুদ, এমদাদুল হক ভুলু, মো. এরফান উদ্দীন মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও পৌর ছাত্রদলের আহবায়ক শামসুল আলম সবুজসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসঙ্গঠনের পাঁচ শতাধীক নেতাকর্মী।