তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা হয়। সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) সুনী ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি অজিফা সিরাজ। ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
.png)
সভায় তৃণমূলে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিয়মিত সভা ও কর্মসূচি আয়োজন এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নারী সমাজের কাছে বিএনপির উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। দলের ভাবমূর্তি রক্ষায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।