ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ১২ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় বৈ‌রি আবহাওয়া উপেক্ষা ক‌রে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মা‌ঝে ত্রাণ বিতরণ ক‌রে‌ছে গুইমারা রি‌জিয়‌ন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন ।

রোববার (১২ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা ও ইউনিয়‌নের দুর্গম দুর্গত অঞ্চলে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খানের নেতৃ‌ত্বে দুর্গতদের মাঝে ৫০ ব‌্যাগ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এর আগে ফটিকছড়িতে দু‌র্যোগ কা‌লিন স্থা‌পিত অস্থায়ী ক‌্যাম্প থেকে শ‌নিবার মা‌টিরাঙ্গা জোন উপ অধিনায়ক মেজর আলতাব মাহমুদ রুবেলের নেতৃ‌ত্বে দুর্গতদের মা‌ঝে ২০০‌ প‌্যাকেট খাদ‌্য সহায়তা প্রদান করা হ‌য়। এ সময় পদস্ত সাম‌রিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈ‌তিক নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

Advertisement

এদি‌কে ত্রাণ ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অধিদপ্ত‌রের উদ্যো‌গে দুর্গত প‌রিবা‌রের মা‌ঝে খাদ‌্য শস্য বিতরণ ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা পৌরসভা। প‌রিবার প্রতি ২০ কে‌জি হা‌রে পর্যায়ক্রমে  ১১ মেট্রিক টন এবং উপ‌জেলার ৭‌টি ইউনিয়‌নে একই হা‌রে ৩১ মেট্রিক টন চাল সং‌শ্লিষ্ট্য ইউনিয়ন প‌রিষদের মাধ‌্যমে বিতরণ করার কথা র‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা উপ‌জেলা ত্রাণ ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অধিদপ্ত‌র।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!