ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় দুই হাজার পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আখাউড়ায় দুই হাজার পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  বিশেষ অভিযান চালিয়ে  ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সফিকুল আলম ওরফে ভাসানী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সফিকুল আলম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া কুশার বাড়ির মৃত আব্দুল হামিদের ছেলে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিংয়ের পূর্ব পাশে খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

Advertisement

পুলিশ জানায়, থানার এসআই পুষন সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সফিকুল আলমের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। তার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। আমাদের নিয়মিত অভিযান চলছে। যে কোনমূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!