নাটোরে ২০০ শিক্ষার্থীকে নিম গাছের চারা প্রদান
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নাটোর সুগার মিল স্কুলের শিক্ষার্থীদের হাতে নিম গাছের চারা তুলে দেওয়া হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান মিল্টনের উদ্যোগে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নাটোর সুগার মিল স্কুলের প্রাথমিক শাখার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে নিম গাছের চারা তুলে দেওয়া হয়।
এসময় বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি নিম গাছের চারা রোপন করা হয়।
চারা বিতরণ শেষে বক্তারা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরিবেশের সুরক্ষায় নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙিনায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)