[ দেশজুড়ে ]
পাবনায় দুই সার ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
পাবনায় দুই সার ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএডিসির অনুমোদিত সার ডিলার আবুল কালাম এর গোডাউনে প্রয়োজনীয় রেজিস্টার না থাকা এবং সঠিকভাবে গোডাউন সংরক্ষণ না করার অপরাধ প্রমাণিত হয়। এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি মামলা করা হয়।
অন্যদিকে, ডিলার নজরুল ইসলাম এর গোডাউনের কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং সেখানে অবৈধভাবে প্রায় ৪০০ বস্তা ডিএপি সার মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা ও মামলা করা হয়।
.png)
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও সেলিম আহমেদ নির্দেশ দেন যে, জব্দকৃত প্রায় ৪০০ বস্তা সার উপজেলা কৃষি অফিসের একজন উপসহকারী কৃষিকর্মকর্তার উপস্থিতিতে সরকারি ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করতে হবে। অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/পাবনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!