শনিবার (১৮ মে) দুপুরে পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সেকেনতর বেপারী দুপুরে একটি মাটির রাস্তা ধরে বাজারে যাচ্ছিলেন। এ সময় তার পায়ে একটি বিষধর সাপে ছোবল দেয়। তার চিৎকারে স্থানীয় ও স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মৃতের ছেলে দিদারুল বেপারী বলেন, ‘বাবা আমাদের সঙ্গে খাবার খেয়ে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলেন। আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলে তাকে সাপে কাটে। পরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলে চিকিৎসক জানায় তিনি বেঁচে নেই।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, সাপে কাটা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে তাকে দেরি করে আনায় বাঁচানো যায়নি।