বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পাঁচ নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুরুন নাহার ওই বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী।
মৃতের ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির চিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে যাই। নিজের ঘরে রাখা বস্তায় হাত দিতেই আঙুলে ছোবল দেয় সাপ। এ সময় তার হাত বেঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
.png)
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।