সোমবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল একই গ্রামের রহমান বেপারীর ছোট ছেলে। তিনি বিচারপতি নুরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।
বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। তিনি জানান, রুবেল বেপারী দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে তাকে জানান। সাপটি ধরে বস্তায় ভরার সময় এটি রুবেলকে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)