ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলায় সাপের ছোবলে সোনিয়া (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া একই গ্রামের ভ্যানচালক নয়ন গাজীর স্ত্রী।

ঐ পরিবারের সদস্য রাকিব গাজী বলেন, রাতে আমার ভাইয়ের ছেলে নয়ন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভুট্টো বাজার ইটভাটা সংলগ্ন ওরশ মাহফিল দেখতে যায়। মাহফিল থেকে ফেরার পথে সোনিয়ার পায়ে কিসের যেন চোট লাগে। পরে তার ছেলে ও স্ত্রীকে বাড়িতে রেখে মাহফিল থেকে মেয়েকে আনতে যায় নয়ন। মেয়েকে নিয়ে এসে স্ত্রী সোনিয়াকে অনেকবার ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না দিলে বাড়ির লোকজন মিলে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করেন। পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝালকাঠি সাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!