রোববার বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এদিন সকালে তাকে সাপে ছোবল মারলে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, রাশিদুল সকাল ৯টার দিকে গ্রামের একটি মাঠে ক্ষেতে কাজ করছিলেন। এসময় একটি বিষধর সাপে তাকে ছোবল মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
.png)
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, রোগীকে দেরিতে ভর্তি করার কারণে সাপের বিষ সর্ব শরীরে ছড়িয়ে পড়ে। এই কারণেই তার মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।