ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুতুল নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল নুবার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১৫ নভেম্বর ২০২৩
পুতুল নিয়ে খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল নুবার
শিশু নুসরাত জাহান নুবা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাপের কামড়ে নুসরাত জাহান নুবা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানান, বিকেলে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলছিল শিশু নুসরাত। খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেয়ার সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।  সন্ধ্যায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

Advertisement

বেগমগঞ্জ থানার এসআই কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তাছাড়া মৃত ওই শিশুর পরিবার বিষয়টি পুলিশকে জানায়নি।     

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!