রোববার রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম বেগম ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
স্বজনরা জানান, রাতে ওই সময় নিজের শয়ন ঘরে শুয়ে ছিলেন মরিয়ম। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিয়ে উঠে দেখেন ঘরের মেঝের মধ্যে সাপটি একটি ইঁদুর ধরার চেষ্টা করছে। এ অবস্থায় তিনি নিজেই সাপটিকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করলে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক করে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
দামোদরপুর ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, সাপের কামড়ে মরিয়ম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।