হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মজিদুল ইসলাম (৪০) গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সাপুড়ে ছিলেন।
.png)
নিহতের পরিবারের সদস্যরা জানান, মজিদুল প্রায় এক যুগ যাবত সাপ ধরেন। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এ সময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল মালেক প্রধান জানান, শনিবার দুপুরে সাপ খেলা দেখাতে গিয়ে মজিদুলের মৃত্যু হয়েছে। পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।