নাটোরের লালপুরে বিষাক্ত সাপের ছোবলে আসমানী (১১) নামে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার বাকনা গ্রামে এ ঘটনা ঘটে। আসমানী একই গ্রামের আব্দুল্লার মেয়ে।
জানা গেছে, রাতে ঘুমের মধ্যে শিশুটিকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।