বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সিফাত সাতক্ষীরা শহরের শাহিন আলমের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা সিফাতকে দেখতে বলেন তার মা। এরপর সে মুরগির ঘরের পাশে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে গ্রাম্য চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।