রোববার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ববিতা খাতুন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জেমস বিশ্বাসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায়।
.png)
মৃত গৃহবধূর স্বামী জেমস বিশ্বাস বলেন, স্ত্রী-সন্তান নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোরে একটি বিষধর সাপ আমার স্ত্রী ববিতার ডান হাতে দংশন করে। বুঝতে পেরে তাৎক্ষণিক ববিতাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে ববিতার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।