শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন মিয়া পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের জলিল মিয়ার ছেলে। পেশায় তিনি অটোচালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
.png)
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ধানক্ষেতে পানি দিতে যান রিপন। পরে ক্ষেতের মধ্যে ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে রিপনের শারীরিক অবস্থার অবনতি হলে মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান রিপন।