ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভটভটি চালকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৩১ মার্চ ২০২৪
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভটভটি চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মালঞ্চ মামা-ভাগ্নে বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক সোহেল রানা (২৮) উপজেলার চরপলিশা বেতমারি দক্ষিণপাড়া এলাকার ফটেক আলীর ছেলে।

জানা যায়, নিহত ভটভটি চালক জামালপুর থেকে ধানবোঝাই করে মেলান্দহ আসছিলেন। পথে মালঞ্চ মামা-ভাগ্নে বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটি চালক ছিটকে পড়ে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। ঘাতক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!