ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা পার হতেই প্রাণ গেল নারীর, শিশুসহ আহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৩১ মার্চ ২০২৪
রাস্তা পার হতেই প্রাণ গেল নারীর, শিশুসহ আহত ২
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো দুইজন।

রোববার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত নারী ফেনী থানার উত্তর ফাজিলপুর সদর এলাকার বিক্রম ভৌমিকের স্ত্রী মামতি ভৌমিক। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সিএনিজচালক শওকত জানান, নিহত এ নারীর সঙ্গে একটি মেয়ে এবং একটি শিশু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকামুখী একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ নারী নিহত ও অপর দুইজন আহত হয়।

Advertisement

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় নিহত একজন নারীর মরদেহ পেয়েছি। নিহতের পরিচয় শনাক্ত করা গেলেও আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। আমরা বাস আটক করেছি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!