রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ আঞ্চলিক সড়কের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ রাকিবুল একই উপজেলার ১৯ বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে। আহতরা হলেন- মো. আজিজ, মো. মহসিন, বিলকিস এবং শিশু আনিকা।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, যাত্রীবাহী অটোরিকশাটি কানসাটের দিকে যাচ্ছিল। এ সময় সোনা মসজিদগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।