ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৯ মার্চ ২০২৪
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ফটো

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ফেনী শহরতলীর কালিপাল ও ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বল্লভপুর রাস্তার মাথায় দুটি সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম নামের একজন নিহত হন।

অপরদিকে, ফেনী শহরতলীর কালিপাল রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে শারমিন নামের এক নারী নিহত হন। নিহত শারমিন কুমিল্লার লাঙ্গলকোট গোর্টশাল এলাকার বেলালের স্ত্রী। 

Advertisement

ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!