ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ৩১ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 
ফাইল ফটো

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ইমান তফদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের কালাচান তফদারের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, সকালে বৃষ্টি হলে জমিতে গোলা করে রাখা আলু ঢাকতে যান ইমান। এ সময় বজ্রপাতে হলে গুরুতর আহত হন ইমান। পরে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা শোয়েব আলী জানান, সকালে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!