ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু ১, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৩ মে ২০২৩
সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু ১, আহত ৩
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সকালে উপজেলার ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওমর ফারুক বাদেহরিপুর গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহতরা হলেন, কালাচাঁন মিয়া (৬৫), আবুল কাশেম (৫০) ও শাহীন (১৩)।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ধানবোঝাই নৌকা সিমেরখাল এলাকায় পৌঁছলে বজ্রপাতে বাদেহরিপুর গ্রামের কালাচাঁন মিয়া, আবুল কাশেম, শাহীন ও ওমর আহত হয়। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওমর ফারুককে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওমরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হয়েছে। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত উদ্ধার করা হয়। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!