শনিবার (২ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লি এলাকায় বৃষ্টির সময় ছাদে গিয়েছিলেন ওই যুবক। তখনই সেখানে বজ্রপাত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
.png)
মৃতের নাম কৌশিক কর। বয়স ২৪ বছর। কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিলেন তিনি।
তার পরিবারের সূত্রে জানা গিয়েছে, সকালে জিমে গিয়েছিলেন কৌশিক। জিম থেকে ফিরে গরমে অস্বস্তি হচ্ছিল তার। সে কারণে ছাদে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজতে। তখনই বজ্রপাতের ফলে ঘটে বিপত্তি।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, শনিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও জারি করা হয়েছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
সূত্র: আনন্দবাজার