মৃত নারগিস আক্তার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পাঠ ক্ষেতে কাজ করছিলেন নারগিস আক্তার। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন নারগিস আক্তার। স্থানীয়রা নারগিস আক্তারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।