ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বদরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ৩ জুলাই ২০২৩
বদরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বদরগঞ্জ থানা- ফাইল ফটো

রংপুরের বদরগঞ্জ উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাবুদ হক একই গ্রামের জাহিদুল হকের ছেলে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাবুদ হক সকালে ঐ এলাকার সুকুমারের জমিতে কাজ করতে যান। সকাল থেকেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই একপর্যায়ে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা মাবুদ হককে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!