ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ৩ জুলাই ২০২৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর পোরশা উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জব্বার নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুর্নভবা নদীতে এ ঘটনা ঘটে। মৃত জব্বার উপজেলার দুয়ারপাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভোর থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে জব্বার পুনর্ভবা নদীতে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

Advertisement

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!