ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে কথা বলতে বলতেই বজ্রপাতে কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২ জুলাই ২০২৩
মোবাইলে কথা বলতে বলতেই বজ্রপাতে কিশোরের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

রাজশাহীতে দুই বন্ধু মিলে বোনের বাসা থেকে ফেরার পথে বজ্রপাতে আতিক হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। এতে নবনির্মিত ব্রিজটিতেও ফাটল দেখা দিয়েছে। আর ঘটনাস্থলেই ঐ কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থলে আতিকের বন্ধু সিয়াম ছিল। তবে তার কিছু হয়নি। মৃত আতিক নগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম এলাকার জিয়ারুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সিয়াম জানায়, বিকেলে তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেলে ব্রিজ পার হচ্ছিল। এ সময় তারা বাইকটি ব্রিজের উপর দাঁড় করায়। আতিক মুঠোফোনে কথা বলতে বলতে একটু দূরে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আতিক নিস্তেজ হয়ে যায়।

Advertisement

আতিকের ভগ্নিপতি পাকুড়িয়া গ্রামের জিয়ারুল বলেন, আমার চাচাতো শ্যালক আতিক এবং তার বন্ধু সিয়াম সকালে বেড়াতে আসে। দুপুরের খাবার শেষে তারা বাড়ি থেকে বের হয়ে ব্রিজের দিকে যায়। এর কিছুক্ষণ পরেই বজ্রপাতে আতিকের মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ওসি এমরান হোসেন জানান, আতিক একটু দূরে গিয়ে মোবাইলে কথা বলছিল। আর সিয়াম মোটরসাইকেলের পাশে দাঁড়িয়েছিল। এ সময় বজ্রপাতে আতিকের মৃত্যু হয়। তবে সিয়াম সুস্থ আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!