ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চা পাতা তোলার সময় বজ্রপাত, আহত ৬ শ্রমিক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ২৮ আগস্ট ২০২৩
চা পাতা তোলার সময় বজ্রপাত, আহত ৬ শ্রমিক
ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড়ে চা বাগানে পাতা উত্তোলনের সময় বজ্রপাতে ছয় চা শ্রমিক আহত হয়েছেন। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দেড়টার সময় রামগড় লাগোয়া ভূজপুর থানাধীন ১ নম্বর বাগানের ৩১ নম্বর গেটে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।

আহতরা চা শ্রমিকরা হলেন, রুমা (৩৫), অর্চনা (৩৮), অঞ্জলী রানী (৩৫), সিপন (৩৫), লতামনি, (৩০) হাসপাতালে চিকিৎসাধীন। রীতা নামের (৩৫) এক নারী  প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর জানান, শ্রমিকরা বাগানের চা পাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে শ্রমিকরা হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় বাগানের কর্মরত শ্রমিকদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোকসানা ইয়াছমিন বলেন, দুপুরে বৃষ্টির পূর্বে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে আহত হয়ে পাশের রামগড় চা বাগানের ছয়জন নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!