ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১৭ আগস্ট ২০২৩
মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ফাইল ফটো

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে বজ্রপাতে মোসলেম মোল্যা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কল্যাণখালী গ্রামেরই মৃত সালাম মোল্যার ছেলে মোসলেম মোল্যা।

নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোসলেম তাদের বাড়ির পাশে মাঠে গরু নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!