ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিরছিল বাড়ি, বজ্রপাতে পথেই প্রাণ গেল মাদরাসাছাত্রের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ১২ আগস্ট ২০২৩
ফিরছিল বাড়ি, বজ্রপাতে পথেই প্রাণ গেল মাদরাসাছাত্রের
নিহাজ উদ্দিন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহাজ উদ্দিন নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু নিহাজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানি হেফজ মাদরাসার হেফজ বিভাগে পড়তো।

স্থানীয়রা জানান, সকালে মাদরাসা থেকে বাড়ি যাচ্ছিল নিহাজ উদ্দিন। এ সময় রাস্তায় বজ্রপাতে হলে মারা যায় সে। খবর পেয়ে মরদেহ উদ্ধার বাড়িতে নিয়ে যান স্বজনরা। 

Advertisement

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!