রোববার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাইড়ে হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব পাগলা ইউনিয়নের হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাইড়ে হাওরে বাবা নাছির মিয়ার সঙ্গে তার দুই ছেলে মোতালিব হোসেন (২৪) ও মোজাম্মিল হোসেন (১৩) মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে মোতালেব নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে জাল নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ডুবুরি দল স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করে।
.png)
ডুবুরি দলের লিডার কবির হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের বাবাকে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। স্রোত থাকায় নিখোঁজ মোতালিবের সন্ধান করা যায়নি। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।