আহতরা শিক্ষার্থীরা হলো, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। তারা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ মাদরাসার শিক্ষার্থী হাসপাতালে এলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭ জন মেয়ে আর ২ জন ছেলে রয়েছে। দু’জনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রেখেছি।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।