বৃহস্পতিবার বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তারা পৌলি দক্ষিণপাড়ার বাসিন্দা।
এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয়রা জানান, পৌলি গ্রামের মোংলা রাজবংশী, তার ছেলে হারাধন রাজবংশী, নেপাল রাজবংশীসহ পাঁচজন পাশের সদর উপজেলার তারাবাড়িয়া নামক স্থানে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে পৌলি রেললাইনের পাশে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে মোংলা রাজবংশী ও তার ছেলে হারাধন রাজবংশী এবং নেপাল রাজবংশী আহত হন। সঙ্গীরা তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারাধন রাজবংশীকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, বজ্রপাতে নিহত হারাধন রাজবংশীর পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।