ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল  গৃহবধূর

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৩১ মার্চ ২০২৪
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল  গৃহবধূর
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় মর্জিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম চন্দ্রদিঘলীয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী। 

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার জানান, চন্দ্রদিঘলীয়া বাসস্টান্ড এলাকায় বেখেয়ালীভাবে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ পথচারী মর্জিনাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয় মর্জিনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘাতক পিকআপটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!