ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ফার্মেসিসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে ফার্মেসিসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় ফার্মেসিসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার খানখানাপুর ও গোয়ালন্দ বাজারের এ অভিযান চালনা হয়। অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের এএসআই বিষ্ণু রায় ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।

Advertisement

জানা যায়, দুপুরে বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে খানখানাপুর বাজারের ‘মেসার্স শেফালী মেডিকেল স্টোর’কে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে গোয়ালন্দ মোড় ‘রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডার’কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!