মঙ্গলবার দুপুরে ফেনী শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী ও তানভীর আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। হ্যাভেন বেকার্স, জয়গুরু দধি ভান্ডার এবং তার্কিশ বেকার্স অ্যান্ড জুসবার নামে তিন প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল। এজন্য ঐ তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।