বুধবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে হোটেল মালিককে এ জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।
ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, হাজী নান্না মিয়া বিরিয়ানি হাউসের কিচেনে মুরগির মাংস রান্নায় টেক্সটাইলের রং মিশ্রণ করায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে জেলসহ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে তাকে সতর্ক করা হয়।
.png)
অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।