ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বৃদ্ধি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। গত দুইদিনে পৃথক অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে একজনকে জেল ও এক পেট্রোল পাম্পকে আর্থিক জরিমানা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নান্দাইল চৌরাস্তায় অবস্থিত মেসার্স হাজী ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ার অভিযোগে ৭৫ হাজার নগদ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআই পরিদর্শক আমির হামজা, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও স্থানীয় পুলিশ প্রশাসন। 

এছাড়াও ব্রহ্মপুত্র শাখা নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার অভিযোগে তফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যার পর ইউএনও অরুণ কৃষ্ণ পাল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই সাজা প্রদান করেন। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত চারটি সেলু ইঞ্জিন উদ্ধার করা হয়। তফাজ্জল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

Advertisement

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল জানান, যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!