সোমবার দুপুরে আদালত মাদক সেবনরত অবস্থায় ওই ছেলেকে আটক করে ৬ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা আদায় করেছে।
দণ্ডপ্রাপ্ত ছেলের নাম মো. কাওছার মিজি (২৭)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাতিরঝিল এলাকার চুন্নু মিজির ছেলে।
.png)
কাওছার মিজির মা ফরিদা বেগম জানান, তার ছেলে কাওছার দীর্ঘদিন ধরে মাদকসেবন করে মাতলামি করেন। সেইসঙ্গে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের অত্যাচার ও নির্যাতনের করে আসছেন। যার কারণে তারা অতিষ্ঠ। এ অত্যাচারের হাত থেকে নিজেদের বাঁচাতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিবকে অবহিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বলেন, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাতিরঝিল ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় কাওছার মাদকসেবন করছিলেন। তাকে হাতেনাতে আটক করে ৬ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।