আটক আব্দুল্লাহ বিশ্বাস ঐ গ্রামের আমানত বিশ্বাসের ছেলে।
কালুখালী থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালীর বোয়ালিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুল্লাহ বিশ্বাস নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির নামে গ্রেফতারি পরোয়ানাসহ মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কালুখালী থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।